বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৫৩
৭৫৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ফারবি রহমান ইরা নামক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর উপর হামলাকারী ছাত্র নামক ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা সদরের শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের বাংলা স্কুল মাঠে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ইরফান, কাওসার, রায়েব, স্বচ্ছ, তালহা, রোজা সহ আরও কিছু ছিনতাইকারী ও সন্ত্রাসী হত্যার উদ্দেশ্য নিয়ে আলতাজের রহমান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারাবি রহমান ইরার উপর লোহার রড দিয়ে বর্বরচিত হামলা চালায় এবং এসময় তারা ইরার কাছে থাকা তার বাবার ব্যবসার নগদ টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি হামলাকারীদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি।
এ সময় ইরার উপর নৃশংস হামলায় জড়িত প্রত্যেক সন্ত্রাসী ও ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে তামজিদুল ইসলাম ইন্তু, নাইমুর রেদোয়ান,আদিব রহমান, সৈকত, ইমন সহ ভোলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত