অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

বিসিবি’র পরিচালক পদে নির্বাচন করছেন ভোলার ছেলে রবিন চৌধুরী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

১৭৬

এইচ আর সুমন : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচনে বরিশাল বিভাগ থেকে ডিরেক্টর (পরিচালক) পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান, সাবেক কৃতি ক্রিকেটার, আম্পায়ার, সফল ক্রীড়া সংগঠক, বারবার নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং তৃণমুল থেকে উঠে আসা ক্রীড়া ব্যক্তিত্ব তথা ভোলা জেলা ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মুনতাসির আলম  চৌধুরী রবিন।

তিনি শুক্রবার (২২ মে) দুপুরে বিসিবির প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম এর কাছে মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন। 
একান্ত আলাপ চারিতায় মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন, বিগত সময়ে পরিচালক পদে যাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা তৃণমূল থেকে উঠে আসা ব্যক্তি নয়। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের ক্রিকেটের সাথে যারা জড়িত তাদেরকে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। 
তিনি আরো বলেন, ক্রিকেটার তৈরী হয় তৃণমূল থেকেই। এই তৃণমূলের খেলোয়ারদের খোজ-খবর কেউ রাখে না। তারা কি করে, কিভাবে চলে, তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা এবং জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করে যাবো। আমি ছাত্র জীবন থেকেই ক্রিকেটের সাথে জড়িত, জানি কিভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে হয়। আমি যদি পরিচালক পদে নির্বাচিত হতে পারি তা হলে বরিশাল বিভাগের ক্রিকেটকে আরো এগিয়ে নিবো ইনশাআল্লাহ। 
উল্লেখ্য, আগামী ৭ জুন, ২০২৬ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে প্যানেল নয়, প্রার্থীরা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

বরিশাল বিভাগ থেকে ০১ জন পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বিসিবিতে আসবেন। মুনতাসির আলম চৌধুরী রবিন যদি বোর্ড ডিরেক্টর (পরিচালক) হিসেবে নির্বাচিত হন তা হলে পিছিয়ে পড়া বরিশাল বিভাগে ক্রিকেটের নবজাগরণ শুরু হবে এমনটাই আশা করছেন ভোলার মানুষ।

মোঃ ইয়ামিন

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, সক্রিয় মৌসুমি বায়ু

জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন খুনি মোজাফফর, উন্মোচন হতে পারে নানা রহস্যের জট

জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন খুনি মোজাফফর, উন্মোচন হতে পারে নানা রহস্যের জট

আরও...