লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে মে ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪
২০৪
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেসরকারি প্রতিষ্ঠান সৃষ্টি মডেল একাডেমির হলরুমে বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদুল হাসান লিটন এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে। অর্থনৈতিক বৈষম্য বাড়ায় এবং গণতন্ত্রকে দুর্বল করে। শক্তিশালী স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতার চর্চার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ বা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে লালমোহন উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো- “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য”। যে ৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন সেগুলো হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যলয়, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন ইসলামিয়া মডেল একাডেমি ও গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ইংরেজি বাশার ইবনে মোমিন ও লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইংরেজি রতন গাঙ্গুলী। চুড়ান্ত পর্বে বিজয়ী হয় গজরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্স আপ হয় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী, রানার্স আপ ও অংশগ্রহণকারী দলকে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফকরুল আলম, সাধারণ সম্পাদক কুন্তুলা সিকদার, সদস্য হাফেজ ইমরান রাজিবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত