বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে মে ২০২৬ সকাল ১০:৩৯
১৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা থেকে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাজিবুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
উদ্বোধন শেষে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাজিবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
এসময় বক্তারা বলেছেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার ডিজিটাল সেবার ওপর গুরুত্ব দিচ্ছে। অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ সহজ হওয়ায় জনগণের ভোগান্তি কমেছে। এ সময় তারা সাধারণ মানুষকে ভূমি সেবা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
মেলায় বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা প্রদান করা হয়। বিভিন্ন স্টলে আগত মানুষদের ভিড় লক্ষ্য করা যায়।
এই মেলা থেকে জেলাবাসী কোনো ভোগান্তি ছাড়াই ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত নানাবিধ আধুনিক ও ডিজিটাল সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজ করার এই আয়োজনে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত