অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মে ২০২৬ সকাল ১০:২৬

remove_red_eye

১৮৩

মোঃ আব্দুর রহমান হেলাল :  দীর্ঘ ২২ বছর পর বিভাগীয় পর্যায়ের বড় ক্রীড়া আসরে অংশ নিয়েই চমক দেখিয়েছে ভোলা জেলা মার্শাল আর্ট টিম। নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় পর্বে অংশ নিয়ে ৭টি পদক জিতে ভোলার খেলোয়াড়রা প্রমাণ করেছে—সুযোগ পেলে তারাও পারে সেরাদের কাতারে জায়গা করে নিতে।
মঙ্গলবার (১৯ মে) বরিশাল জীবননাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত মার্শাল আর্ট ইভেন্টে ভোলা জেলা দল কারাতে, উশু, জুডো ও তাইকোয়ানডো—এই চারটি ইভেন্টে অংশগ্রহণ করে। মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে অংশ নিয়েও দলটি অর্জন করে ১টি প্রথম স্থান, ৪টি দ্বিতীয় স্থান এবং ২টি তৃতীয় স্থান।

প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলার খেলোয়াড়রা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আয়োজনে ভোলার খেলোয়াড়দের শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্স ও লড়াকু মানসিকতা সবার নজর কাড়ে।
ভোলা জেলা মার্শাল আর্ট টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রহমান হেলাল ও মোঃ মহিউদ্দিন। সহকারী কোচ ছিলেন মোঃ আব্দুল মোমেন এবং টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন মাকছুদুর রহমান পিন্টু।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের অভিজ্ঞ রেফারি ও জাজ লোকমান হাওলাদার, আরিফুল ইসলাম আশিক, সালাউদ্দিন ভূঁইয়া, মোঃ নাসির উদ্দিন, সাইফুল ইসলাম এবং রিয়াজ আহমেদ কবির। জুডো ইভেন্টের প্রধান বিচারক ছিলেন মোঃ শামসুর আলম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইফুল ইসলাম।
দীর্ঘ বিরতির পর ভোলা জেলা দলের এমন অর্জনে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দর্শক, বিচারকমণ্ডলী ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা ভোলা দলের প্রশংসা করে বলেন, এ সাফল্য ভবিষ্যতে জেলার মার্শাল আর্টকে আরও এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।
কোচ আব্দুর রহমান হেলাল ও মোঃ মহিউদ্দিন বলেন, “খেলোয়াড়দের আন্তরিক পরিশ্রম ও আত্মবিশ্বাসই এই সাফল্যের মূল শক্তি। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসারের সহযোগিতা আমাদের পথচলাকে সহজ করেছে। আমরা চাই ভোলার মার্শাল আর্ট আবারও জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনুক।”

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...