অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

১৭১

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা : ভোলার মনপুরা উপজেলায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরন করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকার জেলেদের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিকের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। খাদ্য সামগ্রী বিতরন উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।

এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে তালিকাভুক্ত ২ হাজার প্রান্তিক জেলের মাঝে ৮ কেজি মশারি ডাল, ১০ কেজি সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ১২ কেজি আটা, ৪ কেজি লবনসহ মোট ৫৪ কেজি ভোজ্য সামগ্রী বিতরন হয়।

বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...