অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ভোলায় ছাত্রদলের লিফলেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২৬ সকাল ১০:৩৪

remove_red_eye

২০৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ’ শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। রবিবার (১৭ মে) জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
 
এ সময় সংগঠনটির নেতাকর্মীরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা তুলে ধরেন।
 
লিফলেটে বলা হয়, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নের “জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে” অংশ এবং “সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে” অংশ জুলাই সনদের ঐকমত্যের অংশ নয়। এ অংশের বিরুদ্ধে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদ স্বাক্ষরের সময় আপত্তি জানিয়েছিল, যা জুলাই সনদে লিপিবদ্ধ আছে।
 
এতে আরও বলা হয়, বিএনপি সংসদের আসনসংখ্যার অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব চায় এবং সংবিধান সংশোধনসহ কয়েকটি বিষয় উচ্চকক্ষে পাঠানো হবে না মর্মে দ্বিমত পোষণ করে। কারণ উচ্চকক্ষ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়। জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের নোট অংশ অনুসারে বিএনপির উত্থাপিত আপত্তি প্রাধান্য পাবে এবং বিএনপি ওই নোট অংশ অক্ষরে অক্ষরে মানতে অঙ্গীকারবদ্ধ।
লিফলেটে আরও বলা হয়, গণভোটের প্রশ্ন ‘গ’-এর “সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার” দেওয়ার অংশটি বিরোধী দল ইতোমধ্যে লঙ্ঘন করেছে, যা জুলাই সনদের ২২ ও ২৩ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন।
 
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল  বলেন, ভোলা ছাত্রদল সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে, তা কেবল একটি প্রচারণা নয়, এটি নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং দেশ গঠনের দায়িত্ব সম্পর্কে জাগ্রত করার একটি প্রয়াস। আমরা বিশ্বাস করি, সচেতন তরুণ সমাজই আগামী বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের অংশগ্রহণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চাই একটি সুন্দর ও মানবিক রাষ্ট্র গঠনের পথ তৈরি করবে।
 
ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল বলেন, ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্ন্তবর্তীকালীন সরকারের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠিত হয়। এ সময় যে ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। সেখানে জুলাই সনদে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের লিখিত প্রস্তাব দাখিল করে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান বদ্ধপরিকর। তবে, বিএনপি নোট অফ ডিসেন্স দিয়েছে এগুলো ব্যতীত বাকিগুলো বাস্তবায়ন করবে। তবে, বর্তমানে সরকারের বিরুদ্ধে একটি গ্রুপ বিরোধী দলের বট বাহিনী প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে এবং গুজব ছড়াচ্ছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই।
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি দেশের মানুষের ভালোবাসা আছে এবং দেশের জনগণের ম্যান্ডেট নিয়েই তিনি সরকার গঠন করেছে। তিনি জুলাই সনদের প্রতিটি অক্ষরই বাস্তবায়ন করবেন। বট বাহিনীর অপপ্রচারের রোধে আমরা লিফলেটের মাধ্যমে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।

 





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...