অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২৬ সকাল ১০:২৮

remove_red_eye

২১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মাদকাসক্তি, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার সদর উপজেলার ব্যাংকের হাট এলাকায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মীয় নেতা, আদিবাসী প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় অংশীজনেরা অংশ নেন।
সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার ব্যাংকের হাট এলাকার জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও সংশ্লিষ্ট ওয়াচ কমিটি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএসের উপপরিচালক অ্যাডভোকেট গোপাল চন্দ্র শীল। সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুল হাসান, ভেদুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. নজরুল ইসলাম, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ইব্রাহিম খলিল, ধর্মীয় নেতা আবদুর রহমান, ভেদুরিয়া ওয়াচ কমিটির সভাপতি মো. শাহে আলম, ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিস, নিউজ২৪-এর ভোলা প্রতিনিধি মো. মনজুর আলম এবং এমটিভি অনলাইন ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি মো. আরিফুল ইসলাম রিয়াজসহ স্থানীয় অংশীজনেরা।
কর্মশালায় বক্তারা মাদকাসক্তি, নেশা, বাল্যবিবাহ, জুয়া ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ধর্মীয় নেতা, আদিবাসী প্রতিনিধি ও সাংবাদিকেরা নিজ নিজ মতামত তুলে ধরেন।
জিজেইউএস এর পরিচালক হুমায়ুন কবীর জানান, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ এবং নারী নির্যাতনের মতো অপরাধ কমিয়ে আনা সম্ভব। এ ধরনের কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশা প্রকাশ করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...