অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২৬ সকাল ১০:২৭

remove_red_eye

২২৭

দৌলতখান প্রতিনিধি : জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে দৌলতখান উপজেলায় সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের ৪র্থ প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) মঙ্গলবার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়া বাড়ি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার ভোলা মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন এবং সমাজসেবক জয়নাল আবেদীন নশু।
বক্তারা বলেন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। এসময় ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, বৃক্ষরোপণ, অংশগ্রহণমূলক সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা, নারী ও শিশুর উন্নয়ন, হামের টিকাদান কর্মসূচি, শিশুর ৫ ডোজ টিকা, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সমস্যা ও সমাধান, পানিতে ডুবে শিশু মৃত্যুর কারণ ও প্রতিকার, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কুফল, নারীর শিক্ষা উন্নয়ন, সুষম খাদ্য ও উদ্যান ফসল চাষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...