অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগে সৎ মা কারাগারে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৯

remove_red_eye

১১৩০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ৮ম শ্রেণী পড়–য়া স্কুল ছাত্রীকে দুধের সাথে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগে সৎ মা আসমার বিরুদ্ধে মামলা হয়েছে। আসমাকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড কলেজ সংলগ্ন এলাকায় রোববার দুপুরে রিয়া নামের ৮ম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে দুধের সাথে বিষাক্ত দ্রব্য খাওয়ায় সৎ মা আসমা।
রিয়া জানান, তার সৎ মা আসমা তাকে আদর করে এক গøাস দুধ এনে খেতে বলে। রিয়া সেই দুধ খায়। এরপর বিকেলের দিকে তার তার পেটে ব্যথা শুরু হয় ও মাথা ঝিমুনী দিয়ে অসুস্থ্য হয়ে পড়ে।
রিয়ার বাবা সিরাজ গজারিয়া এলাকায় রিক্সা চালান। তিনি জানান, সারাদিন রিক্সা চালিয়ে বিকেলে বাড়ি ফেরার পর জানতে পারি রিয়ার অসুস্থ্য হওয়ার কথা। সেসময় সবাই জানায় রিয়াকে তার সৎ মা বিষাক্ত দুধ খাইয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।  তিনি আরো জানান, আমি ঘরে দুধ রাখি না। আমার স্ত্রী দুধ কোথায় পেলো আমি জানিনা। রিয়ার মা রেণু গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। রিয়াসহ ওই ঘরে তার আরো দুই ছেলে রয়েছে। এরপর প্রায় তিন চার মাস আগে আসমাকে বিয়ে করেন সিরাজ।
লালমোহন হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাঃ আব্দুল্লা আল মুর্শিদ জানান, রিয়াকে হাসপাতালে আনা হয় রোববার রাত ৮.৪০ মিনিটে। তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। তাকে যে কোন বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। তাই তাকে ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, রিয়ার সৎ মা আসমাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। রিয়ার বাবা সিরাজ বাদী হয়ে মামলা করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...