অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলার ২১ চরের দুই লাখ মানুষ প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২৬ সকাল ০৯:৫৯

remove_red_eye

১৭২

দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘূর্ণিঝড়প্রবণ এলাকা হিসিবে চিহ্নিত ভোলা জেলায় দুর্যোগ ও ঘূর্ণিঝড় মৌসুম শুরুতে দুর্যোগ মোকাবেলায় শনিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিপিপি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় জেলার ৭ উপজেলার সিপিপি টিম লিডাররা অংশ নেন। সভায় সিপিপি’র উপ-পরিচালক মোঃ হাসানুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলার টিম লিডার মোঃ আবুল হাসনাত তসলিম, চরফ্যাশন উপজেলা কর্মকর্তা মাহতাবুল বারী ।
এ সময় তজুমদ্দিন উপজেলা সিপিপি টিম লিডার টুটুল তালুকদার জানান, ওই উপজেলার কয়েকটি চরে কোন সাইক্লোন সেল্টার নেই। চরের কম পক্ষে ১০ হাজার মানুষ দুর্যোগকালে থাকেন চরম নিরাপত্তাহীনতায়। জেলা সদরের কাচিয়া মাঝের চরে নদী ভাঙনের ফলে স্কুল কাম সাইক্লোন সেল্টার নদীতে বিলীন হয়েছে। ফলে ওই এলাকার ৬ হাজার মানুষ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। জেলায় ২১টি বিচ্ছিন্ন চরে ২ হাজার থেকে ১৫ হাজার মানুষ বাস করে। ওই সব চরে নির্ভরযোগ সাইক্লোন সেল্টার গড়ে ওঠে নি। হিসেব অনুযায়ী জেলার মেঘনা , তেঁতুলিয়া ও সাগর মোহনার ২১ চরে কমপক্ষে ২ লাখ মানুষ দুর্যোগকালীন ঝুঁকিতে থাকেন। দুর্যোগ শুরুর আগেই তাদের সর্তক করা হয়। তবে দুর্যোগ শুরু হলে চর থেকে এদের নিরাপদ স্থানে সরানো সম্ভব হয় না। প্রতিবছর মনপুরার কলাতলি, চরফ্যাশনের ঢালচর, দৌলতখানের মদনপুর, সৈয়দপুর , হাজিপুর, লালমোহনের লতারচর, সদরের চটকীমারা, ভোলার চর, গাজীরচর, রামদাসপুর এমন বিচ্ছিন্ন চরাঞ্চলে দুর্যোগে মানুষের নির্ঘূম রাত কাটে। বলাযায় প্রতিবছর ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙে পড়ে। বিধস্ত হয় কৃষক ও শ্রমিকের কাচাঘরবাড়ি।
চরফ্যাশন উপজেলার ঢালচরে অবস্থা খুবই নাজুক। ওই এলাকার মানুষ চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। ওই এলাকাও ভাঙনের মুখে রয়েছে। ফলে সরকারিভাবে ওই এলাকায় নতুন কোন স্থাপনা গড়ে তোলা হচ্ছে না বলে জানান এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জেলায় বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে জেলা সদরের শিবপুর এলাকা। এ ছাড়া বড় ধরনের আর কোন ঝ’ঁকি নেই। ওই সব এলাকা নজরদারীতে রাখা হচ্ছে।  

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...