অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২৬ সকাল ০৯:৪৯

remove_red_eye

১৬৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি ভোলা সদরের নামকরা চিকিৎসাসেবা প্রতিষ্ঠান 'নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল' পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) তিনি হাসপাতালটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং এর সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত হাসপাতালের আধুনিক চিকিৎসা সরঞ্জাম, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীদের সেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে এ ধরনের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সত্যিই প্রশংসনীয়। হাসপাতাল পরিদর্শন শেষে ড. আবদেলোহাব সাইদানি নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। মসজিদের দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী দেখে তিনি মুগ্ধ হন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
এরপর আলজেরিয়ার রাষ্ট্রদূত নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বৈঠকে তাঁরা হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...