অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে জাল নোটসহ একজন আটক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই মে ২০২৬ সকাল ০৯:৪৬

remove_red_eye

২২৬

বাংলার কণ্ঠ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে জাল নোট চক্রের অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে ভোলা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. ইকবাল (৩৮) নামে এক পেশাদার জাল নোট কারাবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৬ মে) ভোলা জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। গত শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাওলানা শহীদের বাড়ির সামনের পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জাল নোট চক্রের সদস্য মো. ইকবালকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইকবাল লালমোহন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার দেওয়ালকান্দি গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
 
অভিযানে তার কাছ থেকে ১ হাজার টাকার ১০টি এবং ৫০০ টাকার ৩টি কথিত জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট পরিমাণ ১১ হাজার ৫০০ টাকা। এছাড়াও একটি আকাশি রঙের লিচি বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দুলারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ভোলা জেলা পুলিশ জানিয়েছে, পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে ভোলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের চিরুনি অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...