অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই মে ২০২৬ সকাল ১০:২৪

remove_red_eye

২০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশার গাজীপুর চরসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (১৫ মে) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড ভোলা স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক স্পিডবোটে তল্লাশি চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাহিনীটির কর্মকর্তারা জানান, নদীপথে মাদক পাচার ও বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।