অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মে ২০২৬ রাত ০৮:৩৩

remove_red_eye

১৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন কার্যক্রমের সুফল তুলে ধরে ভোলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।
 
বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
 
ব্রিফিংয়ের শুরুতে জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুনবী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের বিভিন্ন অগ্রগতি ও কার্যক্রম তুলে ধরে ভিডিও ক্লিপস উপস্থাপন করেন।
 
এসময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেছেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে কৃষক, নারী ও নিম্নআয়ের মানুষের জন্য নেয়া উদ্যোগগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
এর আগে উপস্থিত  সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
 
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক বেলাল হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, ভোলা প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনু, সম্পাদক নাসির উদ্দীন লিটনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...