বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪২
১৫৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে শিক্ষার্থী ও তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আয়োজন করে ইয়ুথ ফোরাম।
গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও স্থানীয় ওয়াচ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে নেতৃত্ব দেন ইয়ুথ ফোরামের সদস্যরা।
ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিচালনা করেন জিজেইউএসের চিকিৎসক ডা. রেবিকুন নাহার ও ডা. মল্লিক মেহেদী।
সার্বিক সহযোগিতায় ছিলেন জিজেইউএসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ এবং কর্মকর্তা মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুজ্জামান আনসারি।
আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইয়ুথ ফোরামের সদস্য, ওয়াচ কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইয়ুথ ফোরামের সদস্যরা জানান, এদিন ১৩৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত