অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মে ২০২৬ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

২১৫

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন থালাপতি বিজয়। 

শনিবার (১০ মে) দায়িত্ব নেওয়ার পর প্রথম ঘোষণাতেই তিনি জানান, যেসব আবাসিক গ্রাহকের মাসিক বিদ্যুৎ ব্যবহার ৫শ ইউনিটের কম, তাদের জন্য ২শ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকার জনগণের কল্যাণে এ সিদ্ধান্ত কার্যকর করবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ বাহিনী গঠনেরও নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

শপথের পর দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক ও জেলেদের উন্নয়নেও কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নতুন এক শাসনব্যবস্থার সূচনা হয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই ফ্রি বিদ্যুতের এ ঘোষণা এসেছে বলে জানা গেছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...