অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জিজেইউএসের মাঠকর্মীদের সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মে ২০২৬ বিকাল ০৫:০৮

remove_red_eye

৩২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মাঠকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও কার্যক্রমে গতিশীলতা আনতে তিন দিনব্যাপী সতেজীকরণ প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (৯ মে) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা বাসস্ট্যান্ড এলাকার জিজেইউএস শিশু সুরক্ষা কেন্দ্রের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১১ মে পর্যন্ত।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএসের পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামাল। এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) এ কে এম হুমায়ুন কবির চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক (মনিটরিং) মো. আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (মনিটরিং ও ট্রেনিং) হুমায়ুন কবীর।

প্রশিক্ষণে সংস্থার মাইক্রোফিন্যান্স বিভাগের মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এতে মাঠপর্যায়ের কার্যক্রমের মানোন্নয়ন, সেবাদানের দক্ষতা বৃদ্ধি, তথ্য সংগ্রহ, প্রতিবেদন প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

সংস্থার প্রশিক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, মাঠকর্মীদের দক্ষতা হালনাগাদ এবং কার্যক্রমে আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে আরও দক্ষ ও সমন্বিত ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...