অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৬ সকাল ০৮:০০

remove_red_eye

৩০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে দলের নেতা কর্মীরা। জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল রাসেলও সাধারণ সম্পাদক নূর মো. রুবেল নেতৃত্বে মিছিলকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি- সম্পাদকে শুভেচ্ছা জানিয়ে শ্লোগান দিয়েছে।
সোমবার (৪ মে) বেলা ১১ টায় মহাজনপট্টি জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্রদল। মিছিলটি সদর রোড, বাংলাস্কুল মোড় ও নতুন বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় মিছিলকারীরা বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উচ্ছ্বাস করে। মিছিলে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লাসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।