অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপের ফলে দেশকে সকল ক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছে : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১৪

remove_red_eye

৭৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, করোনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত পদক্ষেপের ফলে দেশকে সকল ক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্যসহ সকল কাজ ভালো ভাবে চলছে। প্রাধনমন্ত্রীর নির্দেশগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি অথবা করি তাহলে কোন সমস্যাই আমাদের এখানে থাকবেনা। শেখ হাসিনার নির্দেশে আমরা যেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি তা কোন দলীয় পরিচয়ে দেয়া হয়নি। এখানো দল নেই। গরিব অসহায় সাধারণ মানুষকেই আমরা ত্রাণ দিচ্ছি।
 
রবিবার দুপুরে  ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে বন্যায় ও পানিবন্দি ক্ষতিগ্রস্ত ৬’শত পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন। ইতো পূর্বে করোনাকালিন ৪০ হাজার মানুষের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে খাদসামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, জাতির জনকের সুযেগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততার সাথে নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ক্ষুদামুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস প্রধানমন্ত্রীর নেতৃত্বে  বিশ্বের বুকে আমরা একটা মর্যাদাশীল দেশে হিসাবে দাড়িয়ে আছি এবং ভবিষ্যতে মর্যাদাশীল দেশ হিসাবে দাড়িয়ে থাকবে।
তিনি আরো বলেন,   বন্যায় আমাদের অনেক রাস্তাঘাট ক্ষতি হয়েছে।  যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব অচিরেই সংস্কার করা হবে। ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণে বিদেশী অর্থায়ন যাতে পাই সেই ব্যাপারে আমাদের চেষ্টা চলছে। তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আমরা মানুষের মন জয় করবো।
ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে এসম  উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব,সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান হাসান মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

আরও...