অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২৬ সকাল ০৭:৫২

remove_red_eye

৩১৭

মনপুরা প্রতিনিধি :ভোলার মনপুরায় মিয়ানমার পণ্য পাচার মামলার প্রধান আসামি মো. শরিফ সেরাং (৪৬)-কে গ্রেফতার করেছে পুলিশ। 
সোমবার দুপুর ৩ টায় আটকৃত প্রধান আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এর আগে রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে আটক করে। তখন জিজ্ঞাসাবাদ করার জন্য মামলার আসামী শরিফ সেরাংকে থানায় নিয়ে যাচ্ছে বলে জানায় পুলিশ।
পরে সোমবার দুপুরে শরিফ সেরাংকে চোরাচালান মামলার প্রধান আসামী হিসাবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
আটককৃত চোরাচালান মামলার শরিফ সেরাং এর বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডে। 
এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহীম হোসেন নয়ন জানান, জিজ্ঞাসাবাদের পর মামলার প্রধান আসামী শরিফ সেরাংকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।