অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নানান আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৬ রাত ০৮:০১

remove_red_eye

২৯০

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস  পালন করা হয়েছে। 
আজ মঙ্গরবার (২৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে রক্তদান কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।  র‍্যালি শেষে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরিফ এ এম রেজা জাকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। এ সময় উপস্থিত ছিলেন , ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কায়সার, সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানসহ বিচার বিভাগের কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও কার্যকর করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তাঁরা।
অনুষ্ঠানে প্রশাসন ও আইন বিভাগের কর্মকর্তা, লিগ্যাল এইডের সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...