অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মাদক সেবনের সময় ৪ জন আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৫

remove_red_eye

২৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,,  ২৬ এপ্রিল দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
অভিযানে এসআই বিপ্লব কান্তি দাসের নেতৃত্বে রতনপুরের আরজু ইঞ্জিনিয়ারের বাড়ির পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় মোঃ তাইফুর রহমান বায়জিদ (২৯), মোঃ রুবায়েত হোসেন (২৭), ফারদিন এহছান রিফাত (২৯) ও সাইদুর রহমান (২৭)-কে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে তাদের ডোপ টেস্ট করানো হলে সবার শরীরে মাদকের উপস্থিতি  শনাক্ত হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।