লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৬ রাত ০৮:৪৩
১৮৪
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার রায়চাঁদ ব্লকের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবন বীমা কোম্পানী হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি এখন দুই লাখ মানুষের স্বপ্ন ও জীবিকার প্রধান সারথিতে পরিণত হয়েছে। দীর্ঘ ৪২ বছরের পথচলায় ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় অর্জনের মধ্যে রয়েছে- ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৭৫ লাখ মানুষকে বীমা নিরাপত্তার আওতায় আনা হয়েছে। গ্রাহকের আস্থা রক্ষায় এ পর্যন্ত ১২ হাজার ২২০ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করা হয়েছে। এছাড়া প্রিমিয়াম আয় হয়েছে ২১ হাজার ৩২০ কোটি টাকা এবং লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ১৮ কোটি টাকা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রায় ৬ হাজার ২৪১ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ বীমা দাবি পরিশোধের জন্য ন্যাশনাল লাইফ ২০২৩ ও ২০২৪ সালে টানা দুইবার বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় সম্মাননা লাভ করে। এছাড়া শীর্ষ করদাতার সম্মাননা ও দেশি-বিদেশি অসংখ্য পদক প্রতিষ্ঠানটির সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে।
অনুষ্ঠিত সভায় জনবীমার ভোলা জোনের ইনচার্জ মো. মোতাহার হোসেন চৌধুরী, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া, রায়চাঁদ কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার মো. হাবিবুর রহমান, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. দিদারুল ইসলাম, সমাজসেবক জুন্নুর রহমান, মো. কামাল উদ্দিন, ব্যবসায়ী মো. নূরন্নবী, মো. মোশারেফ হোসেন, এবং আব্দুর রব। অনুষ্ঠানটি পরিচালনা করেন এজিএম জয়ফুল বেগম।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত