অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৬ রাত ০৮:৪০

remove_red_eye

২৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সদর উপজেলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ ২০২৬) ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার চরগাজী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।  এ সময় কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তল্লাশি চালিয়ে মোঃ মনির হোসেন (৫০), ওমোঃ শহীদ সিকদারকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
তারা উভয়েই ভোলা সদর উপজেলার চরগাজী এলাকার বাসিন্দা।
থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম জানান, জব্দকৃত গাঁজা এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।