অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে পূর্ব বিরোধের জের ধরে খামারের অর্ধশত মুরগির বাচ্চা হত্যা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০২

remove_red_eye

৭৫১

ওমর রায়হান অন্তর, লালমোহন : লালমোহনে পূর্ব বিরোধের জের ধরে রাতের আঁধারে মুরগির খামারে ডুকে অর্ধশত মুরগির বাচ্ছা পা দিয়ে পিষে মেরে ফেলেছে এক প্রবাসীর স্ত্রী। শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ড বকসী বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বকসী বাড়ির ওমান প্রবাসী হারুন বকসীর স্ত্রী হাফেজা দীর্ঘদিন ধরে একই বাড়ির মোঃ সালাউদ্দিনের ছেলে শাহাবুদ্দিনের সাথে বিরোধে জড়িয়ে আসছে।
বিরোধের রেশ ধরে শাহাবুদ্দিনের পোল্ট্রি মুরগির খামার নষ্ট করার জন্য শনিবার রাতে হাফেজা খামারে ডুকে। দা দিয়ে খামারের দরজা কেটে ভিতরে প্রবেশ করে সে। পরে খামারের অর্ধশত মুরগির বাচ্চা পিষে মেরে ফেলে। এসময় মুরগির ডাকে পাশ্ববর্তী লোকজন খামারের দিকে ছুটে আসলে হাফেজাকে দা হাতে খামারের মধ্যে দেখতে পায়। পরে খামারের মালিককে খবর দিলে তারা এসে হাফেজাকে আটক করে। এসময় ধস্তাধস্ততি হাফেজার মাথা ফেটে যায়।
ইউনিয়নের দফাদার শফিক ও চৌদিকার আলমগীর জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এসে জানতে পারেন হাফেজা খামারে ডুকে অনেকগুলো মুরগির বাচ্চা মেরে ফেলেছে।  
ইউপি সদস্য আব্দুল করিম জানান, মহিলা রাতে খামারে ডুকে মুরগির বাচ্চা মারতে থাকলে রাস্তায় থাকা কয়েকজন যুবক এসে তাকে আটক করে। এসময় ধস্তাধস্তিতে তার মাথা ফেটে যায়। পরে চৌকিদার দিয়ে তাকে রাতেই হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...