অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৩৪৭

মনপুরা প্রতিনিধি : ভোলা জেলার মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচলকারী যাত্রীসহ পণ্যবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটি প্রবল স্রোতের তোড়ে তজুমুদ্দিন ঘাটের কাছে মেঘনায় ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রী ও ট্রলারের মাঝিসহ অন্যান্যরা তীরে উঠে গেলেও ট্রলারে বোঝাই মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখের অধিক পণ্যের ক্ষতি হয়েছে বলে জানান ট্রলারে মাঝি।
 
মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় তজুমুদ্দিনের চৌমুহনী লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে। 
 
এদিকে বুধবার সকালে ডুবে যাওয়া ট্ৰলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মাঝি হিরন।
 
মাঝি আরও জানান, ফারহান লঞ্চের যাওয়ার সময় তীব্র ঢেউয়ে মালামাল বোঝাই ট্রলারটি তীরেই ডুবে যায়। এসময় ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য সামগ্রী, ১১০ বস্তা চাউল এবং ভোজ্যতেলসহ অন্যান্য মালামাল নদীতে তুলিয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারে থেকে উদ্ধার হওয়া কয়েকজন যাত্রী জানান, ট্রলারটির ধারন ক্ষমতার অতিরিক্ত মালামাল নিয়ে তজুমুদ্দিন থেকে মনপুরার হাজিরহাট ছেড়ে আসার সময় ট্রলারটি একদিকে কাত হয়ে যায়। পড়ে মাঝি ট্রলারটিকে ঘুরিয়ে ফের তজুমুদ্দিন ঘাটের কাছে নিয়ে আসার সময় স্রোতের তোড়ে ডুবে যায়।
মনপুরার হাজিরহাট বাজারের সার-কীটনাশক ব্যবসায়ী কাউছার জানান, ট্রলারে ১২০ বস্তা ব্রয়লার ছিল। এতে তাদের লক্ষাধিক টাকার মালামালসহ ব্যবসায়ীদের ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়।
এই ব্যাপারে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে  প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবী করছেন।
 
এই ব্যাপারে মনপুরা উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু মুছা জানান, তজুমুদ্দিনের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় মনপুরার ব্যবসায়ীদের মালামালের ক্ষতি হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...