বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৮
২২৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ইনপুট, আউটপুট ও সার্ভিস মার্কেট সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের নাদের মিয়ার হাট কৃষিপণ্য বিপণন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিপিইপিইইউ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
কর্মশালায় আলোচক ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ভোলার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবিদ হাসান এবং পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজার মো. নিয়ামুল হাসান শোভন। এছাড়া জিজেইউএস-এর উপপরিচালক ড. আবুবকর এবং পিপিইপিইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ সংশ্লিষ্ট প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন এলাকার মোট ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এতে কৃষিপণ্য উৎপাদন, বাজারজাতকরণ, সেবা প্রদান ও ব্যবসায়িক সংযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত