অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসার ক্যাম্প অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৩

remove_red_eye

১৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ক্যাম্পের আয়োজন করা হয়।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ ক্যাম্পের আয়োজন করে। এতে ভোলার স্বনামধন্য নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা প্রদান করেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজার মো. নিয়ামুল হাসান শোভন, জিজেইউএস-এর উপপরিচালক ড. আবুবকর, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদ, ইসমাইল জবিউল্লাহসহ সংস্থার সহকারী কারিগরি কর্মকর্তারা।
দিনব্যাপী এই ক্যাম্পে মোট ১৪৭ জন রোগী চক্ষু সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৪ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে রেফার করা হয়েছে।
সেবা গ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের দাবি জানান। স্থানীয়দের মতে, গ্রামীণ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমছে।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...