অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানের মেঘনায় কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমান অবৈধ জ্বালানি তেল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৯

remove_red_eye

১৯৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে আনুমানিক ৪ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। গত সোমবার রাতে দৌলতখান উপজেলার চোকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এই অবৈধ তেল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়,গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের সদস্যরা।এসময় একটি ট্রলার তল্লাশি করে আনুমানিক ৪ হাজার দুইশত লিটার তেল জব্দ করা হয়।কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন আগেই কেটে পরায় কাউকে আটক করা যায় নি।পরে দৌলতখান উপজেলা সহকারী কমিশনার ভূমি শাওন মজুমদার সুমনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উদ্ধারর কৃত অবৈধ তেল বাজারদরে বিক্রি করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।