অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় হাম-রুবেলার টিকা পাবে দুই লাখ ৮৮ হাজার ৯২২ শিশু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

১৯৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায়  হামের প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই লাখ ৮৮ হাজার ৯২২ জন শিশু পাবে হাম-রুবেলার টিকা।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিন হাজার ১৬৯০ টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী এই টিকা দেয়া হয়।
তাই অভিভাবকদের সচেনতার সাথে শিশুদের টিকার জন্য কেন্দ্রে নিয়ে আসতে হবে।
সোমবার দুপুরে ভোলা  সিভিল সার্জন হল রুমে  ডা.মোহাম্মদ মনিরুল ইসলাম  হাম-রুবেলার টিকা বিষয়ে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভায় এসব কথা বলেন।
সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, এ কার্যক্রম আগামী ১০ মে পর্যন্ত চলবে। জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় ২৩৮ জন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী টিকা দিবে। প্রতি কেন্দ্রে দুই জন করে স্বেচ্ছাসেবক সহযোগিতা করবেন। টিকার কোন ঘাটতি নাই বলে জানান সিভিল সার্জন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.তৈয়বুর রহমান,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.খইয়াম ফারুকী, ভোলা প্রেস ক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু,সাধারণ সম্পাদক নাসির লিটন সহ
সহ জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সিভিল সার্জন হল রুমে  ডা.মোহাম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, 
নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) থেকে ভোলায় শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন শতভাগ সফল করে ভোলার  প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...