লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৬ রাত ১০:৩২
৩১১
আকবর জুয়েল,লালমোহন : ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাঃ আজাহার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. শাহে আলম, সহকারী শিক্ষক নুরুন নাহারের বিদায় ও বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ডাঃ আজাহার উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মো. মাকসুদ উল্যাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিস সাদেক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈমাম হোসেন। এবছর এই বিদ্যালয় থেকে মোট ৫১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ পরিচালনা করবে। এজন্য শিক্ষার্থীদের ভালো ভাবে পড়ালেখা চালিয়ে যেতে হবে। পরীক্ষার যথাযথ নিয়ম পালন করে পরীক্ষার হলে সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। জ্ঞানের আলো ও জীবনের গুরুত্বপূর্ণ পটভূমিতে তোমরা এখন নতুন পথের সহযাত্রী। জাতির অনাগত দিনের দায়িত্ব নেয়ার সাধনায় তোমরা সকলে সফল হও এই কামনা করছি।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত