অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে এতিম পরিবারকে সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৬ রাত ১০:৩১

remove_red_eye

২১৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে একটি এতিম পরিবারকে তাদের সম্পত্তি থেকে একটি প্রভাবশালী মহল বঞ্চিত করার পায়তারা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের ৫নং ওয়ার্ডে সোনা মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া মুন্সি বাড়ির সফিজল প্রায় ছয় বছর আগে মৃত্যুবরণ করেন। এক ছেলে দুই মেয়ে নিয়ে সফিজলের স্ত্রী অসহায় হয়ে পড়ে। স্বামীর রেখে যাওয়া জমিজমার ওপর নির্ভর করে কোনরকমে খেয়ে না খেয়ে দিন কাটায়। তাদেরকে জমিজমা থেকে বঞ্চিত করার জন্য ওই পরিবাবেরই প্রভাবশালী লোকজনসহ কিছু লোক নানাভাবে অজুহাত সৃষ্টি করে, কাগজপত্রের ফাঁকফোকরে এতিম পরিবারকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য নানাভাবে হয়রানি করতে থাকে। তাদেরকে ওরকাইত বলতেও দ্বিধা করেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
সোনা মিয়া মুন্সি বাড়ির মৃত সফিজল'র স্ত্রী লুৎফা বেগম অভিযোগ করে জানান, ৬-১০-১৯৭৬ সালে সোনা মিয়া আমার স্বামী সফিজল ইসলাম ও নজরুল ইসলামকে লালমোহন সাবরেজিস্টার অফিসে ৯০৫৩ নং দলিল সম্পাদন করেন। উক্ত দলিলে ৮ আনা আমার স্বামী মালিক ১ একর ৪ শতাংশ দলিলে এস এ ২৪,১১২৬,২৩ তন্মধ্যে ২৪ নং খতিয়ানে ১১১ নং দাগে ৩১.৬২ এস এ ১১২৬ নং খতিয়ান দাগ নং ১১১ নং দাগে ৩১.৬২ এস এ ২৩ নং খতিয়ান দাগ নং ১১০,১১২,১২৭,১২৮ নং দাগে ৪০.৭৫ মোট জমি ১ একর ৪ শতাংশ জমির মালিক  এবং পরবর্তীতে ২২-৩-১২ সালে ১৩৩৬ নং দলিল মুলে ফজিলত নেছার ৮ শতাংশ জমির মালিক আমরা। তবে হাল জরিপে বি আর এস খতিয়ান নং ১৪২২ মোট জমি  ৩ একর ৬৭ শতাংশ হিস্যা অনুযায়ী এর ০.২৬৯ অংশে আমার স্বামী মালিক ৯৫ শতাংশ ৪২ পয়েন্ট যার হাল দাগ নং ২৭২,২৮৪,২৮৫,২৮৬, ২৯৪,২৯৫ ও ৩৮৫ সহ মোট ১৮ টি দাগে ।  
গত ৩০ বছর যাবৎ আমার স্বামী মৃত্যুর আগ পর্যন্ত যে বাড়ি ভিটায় বসবস করে আসছি। বর্তমানে জোরপূর্বক আমার ছেলে সজিব কে আটকিয়ে একটি একতরফা শালিস ফয়সালা করে ঐ ভিটা বাড়ি থেকে আমাকে এতিম সন্তান সহ ঘর থেকে বের করে দেয় আমার ভাসুর মৃত নুর ইসলামের ছেলে মোস্তাফিজ মুন্সি জিয়াউল মুন্সি, ফরাদ মুন্সি ও সোনা মিয়া মুন্সির ছেলে দীন ইসলাম মুন্সি গংরা।
বর্তমানে আমি আমার এতিম সন্তানদের নিয়ে পথে পথে ঘুরে বেড়াইতেছি।আমরা গরিব দুর্বল অসহায় মানুষ যার কারনে কোথাও কোনো সঠিক বিচার ফয়সালা না পাওয়ায় সঠিক বিচারের দাবি জানান তারা। 
এ ঘটনায় প্রতিপক্ষ ফরাদ মুন্সি ও জিয়াউল মুন্সি বলেন,গত ৪০ বছর যাবৎ আমরা আমাদের জমি বাড়ি ঘর করে দখলে থাকিয়া বর্তমানে পুরো জমি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দান করে দেই বর্তমানে মাদ্রাসা চলমান এবং মসজিদের ভবনের কাজ চলা অবস্থায় আমার চাচা সফিজল মুন্সির স্ত্রী লুৎফা বেগম ভোলা কোর্টে  ৪৪/৪৫ অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেন সে মামলায় তদন্ত পূর্বক  আমাদের পক্ষে বিজ্ঞা আদালত রায় প্রদান করেন।
তবে আমরা লালমোহন বাজারে ব্যবসা করার সুবাদে সফিজল মুন্সিকে আমাদের জমিতে আমাদের নির্মিত  ঘর করে থাকতে দেই এবং আমাদের জমি জমা রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব পালন করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...