অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৯

remove_red_eye

৩৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ৯ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান উপকারভোগীদের হাতে সর্বমোট ৩৮ হাজার টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ পরিচালক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।