বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৫
২২৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পহেলা বৈশাখকে ঘিরে ভোলার মেঘনা নদীর পাড়ে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। নতুন বছরকে বরণ করতে পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতে উঠেছেন সবাই।
নদীর শীতল বাতাস আর খোলা আকাশের নিচে বৈশাখী উৎসব যেন পেয়েছে ভিন্নমাত্রা। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউবা বসে আড্ডায় মেতে উঠেছেন, কেউবা দলবেঁধে নৌকায় করে সাহস করে নদীতে ঘুরতে বের হয়েছেন । শিশুদের কোলাহল আর তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেয়েছে মেঘনা পাড়ের শাহাবাজপুর পর্যটন কেন্দ্র এলাকা।
এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে স্থানীয়ভাবে বসেছে ছোটখাটো দোকানপাট ও ভ্রাম্যমাণ স্টল। শিশুরা এখনাকার বিভিন্ন রাইডে উঠে এতে উৎসবের আনন্দে মেতে উঠেছেন।
তবে ভোলা সদর থেকে তুলাতুলি যাওয়ার রাস্তা খারাপা থাকায় মারাত্মক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে নদীর পারে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের । তবুও সবকিছু ছাপিয়ে বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিতে নদীর পাড়ে মানুষের এই ঢল যেন এক অনন্য দৃশ্য।
ভোলা সদর থেকে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া সুমি জানান,পহেলা বৈশাখ আমাদের বাঙালির জন্য একটা ঐতিহ্য। প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ নদীর পাড়ে ঘুরতে আসছি। খুব ভালো লাগছে। সকালে বের হতে পাড়িনি প্রচন্ড গরমের কারনে। যত গরম পুরুক না কেন মেঘনাপাড়ে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়।
নদীর পাড়ে পরিবার নিয়ে ঘুরতে আশা শ্রাবনীদাশ বলেন,নদীর পাড়ে তো সব সময় ভালো লাগে। পহেলা বৈশাখ খুব স্পেশাল। কারন একটি বছরের মানুষের অভিমান, নাপাওয়া অনেক কিছু। সবকিছুকে বিদায় জানিয়ে নতুন আরো একটি বাংলা বছর শুরু। আর নদীর পাড়ে আসলে একটা ভালোলাগা একটা শান্তি অনুভূতি হয়। নদীর সাথে মানুষের একটা মিতালি এটা ফুটে ওঠে।
শিক্ষনিবেশ আইনজীবী অভি জানান, পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন।
দিনটি উদযাপনের সকালে রুই মাছ দিয়ে পান্তা ভাক খেলাম। যেহেতু ইলিশ খাওয়া নিষিদ্ধ। বিভিন্ন রকমের ভর্তা ছিলো খাবারের ম্যানুতে। আর বিকালে বৌকে নিয়ে নদীর পারে ঘুরতে আসলাম। ভালোই লাগছে।
শুধু মেঘনার শাহবাজপুর পর্যটন কেন্দ্র নয় ভিড় ছিলো ভোলার সব পর্যটন স্পট গুলোতে। যেখানে মানুষ গরমের মধ্যে ইকটু প্রশান্তির জন্য ছুটে আশেন। তাই ভোলার দর্শনার্থীরা মনে করেন পরিকল্পিত ভাবে ভোলার মেঘনা-তেতুঁলিয়া নদীর পাড় গুলোতে যদি উন্নয়ন করা সম্ভব হয় তাহলে দেশী-বিদেশী দর্শনার্থীরা ছুটে আসবে ভোলার নৈসর্গিক সৌন্দর্য দেখতে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত