অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্ত মূলক শাস্তি ও সহযোগীদের দ্রুত গ্রেফতার’র দাবিতে বিক্ষোভ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩১

remove_red_eye

২৭৫

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে চিহ্নিত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো. শাহাবুদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার’র দাবিতে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডাওরী বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।    
এসময় কয়েকশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে আলোচিত গ্রেফতারকৃত  মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি  ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়।
আলোচনা সভায় কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতাহার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সুজন, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলামসহ  বেশ কয়েকজন বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, কালমা ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। কিন্তু এই শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে সে মাদকের মাধ্যমে যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল, অসংখ্য পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের ভয়ংকর মাদক সম্রাট কোনভাবেই যেন জামিন না পায়। তার মতো জঘন্য অপরাধীকে এমন শাস্তি দেওয়া হোক।  এটা দেখে পুনরায় কোন মাদক সম্রাটের জন্ম না হয়। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই শাহাবুদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আমাদের এলাকার যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার।  এবং তাকে কারা এদিন আশ্রয় প্রশ্রয় দিয়ে ছিলো তাদেরকে সকলের মাঝে চিহ্নিত করার দাবি জানান বক্তারা।
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন, কালমা ইউনিয়ন’র রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন সমাজ, ছাত্র- ছাত্রী,শিক্ষক ও বিভিন্ন শেণি পেশার লোকজন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...