অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

সাগরেও মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু ভোলার লক্ষাধিক জেলে বিপাকে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

৩৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : এবার শুরু হয়েছে টানা ৫৮ দিনের জন্য  বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। ১৫ এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত  জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারবেন না। এর আগে গত ১ লা মার্চ থেকে শুরু হয়েছে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। 
প্রতি বছরের মত এবছরও মাছের নিরাপদ প্রজনন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারের নিষেধাজ্ঞার ফলে ভোলা জেলার প্রায় দুই লক্ষ জেলে বেকার হয়ে পড়েছেন। তবে বেকার জেলেদের পরিবারের ভরণপোষণের জন্য সরকারের পক্ষ থেকে ৬৪  হাজার জেলের জন্য ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি জেলেদের পাশে কেউ নেই। 
জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, ভোলা জেলায়  প্রায়  এক লক্ষ ৭০ হাজার জেলে রয়েছেন। এদের মধ্যে ৬৩ হাজার ৯৫৪ জন জেলের জন্য ৭৭ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। 
ইলিশা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার মিয়া জানান, নদী কিংবা সাগরে আগের মত পর্যাপ্ত মাছ পাওয়া যায় না। তাই প্রায় প্রতিটি জেলেই কোন না কোনভাবে ঋণের জালে জড়িয়ে আছেন। এখন দুই মাসের জন্য নদীতে মাছ ধরা বন্ধ। তাই জেলদের আয় রোজগারও বন্ধ। পরিবার পরিজন নিয়ে তারা বিপাকে আছেন। সকল  জেলেকে এই সরকারি সুবিধার আওতায় আনার দাবি জানিয়েছেন জেলেদের এই নেতা। 
নাছির মাঝি মাছ ঘাটের মৎস্য ব্যবসায়ী আহসান কবির লিটন জানান, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার কেবল জেলেদের কথা ভাবছে। অথচ এই মাছের সাথে হাজার হাজার ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ জড়িত। তাদের কথা কেউ ভাবছে না। তিনি বলেন, জেলার সকল জেলেকে নিবন্ধনের আওতায় আনতে হবে। নিবন্ধনের আওতায় সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ী এবং মৎস্য শ্রমজীবীদেরকেও আনতে হবে। পাশাপাশি নিষেধাজ্ঞার শুরুতেই সংশ্লিষ্ট সকলের জন্য  সরকারি খাদ্য সহায়তা নিশ্চিত করতে হবে। এছাড়া নিষেধাজ্ঞা চলাকালীন দুই মাস ঋণের কিস্তি পরিশোধ স্থগিত রাখতে হবে। তাহলে সরকারের এই নিষেধাজ্ঞা দেওয়ার পরিপূর্ণ সুফল পাওয়া যাবে। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...