অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩১

remove_red_eye

৩৮৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ইয়াবা ও জাল টাকাসহ মো. শাহাবুদ্দিন নামে আন্তঃজেলা মাদক ও জাল টাকার চিহ্নিত এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে এ ঘটনায় লালমোহন থানায় প্রেস ব্রিফিং করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। আটককৃত শাহাবুদ্দিন উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স মোটরসাইকেলযোগে জরুরি ডিউটি ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের ওই ফোর্সের সদস্যরা উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন পাকা ভবন সংলগ্ন কাঁচা সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি ওই এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. শাহাবুদ্দিন (৪২)। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদের একপর্যায় তার কাছে ইয়াবা ট্যাবলেট এবং জাল টাকা রয়েছে বলে স্বীকার করেন শাহাবুদ্দিন।

তিনি বলেন, এরপর আটককৃত মো. শাহাবুদ্দিনের শরীর তল্লাশি চালিয়ে ৩৪ হাজার টাকার জাল নোট ও নীল রঙের বায়ুরোধক জিপারের মধ্য থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক ব্যবসার নগদ ৬০ হাজার ৬৫০ টাকা, একটি আইফোন, একটি অপ্পো মোবাইল, ইসলামি ব্যাংকের একটি ডেভিট কার্ড এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত শাহাবুদ্দিন আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটকের পর শাহাবুদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও বিশেষ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এরআগেও ভোলা জেলার বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...