অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় নববর্ষ উপলক্ষে ৩৮০ মুক্তিযোদ্ধাকে উপহার হিসেবে চালের প্যাকেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

৩৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  বাংলা নববর্ষ উপলক্ষে আজ মুক্তিযোদ্ধাদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩৮০ জন মুক্তিযোদ্ধাকে ৩০ কেজি হারি চালের প্যাকেট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ নজিব, সদস্য সচিব আমিনুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক অবসব প্রাপ্ত সুবেদার আবু সুফিয়ান , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অহিদুর রহমান।