অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বাঙালির স্বাদের খাবার বিতরণে বর্ষবরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:২৭

remove_red_eye

৩৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বাঙালির ঐতিহ্যের নানা স্বাদের ভর্তাসহ নানান ব্যাসনের খাবার বিতরণের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করেছেন জেলা সেরা বিদ্যাপীঠ বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ও সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় অনুষ্ঠিত হয়েছে নীল ও সাদা দলের প্রীতি ফুটবল ম্যাচ।  জেলা প্রশাসনের আয়োজনেও ছিল পান্তার আয়োজন। অপরদিকে বুধবারও ছিল ড্রিমল্যান্ড শিশু পার্কে দ্বিতীয় দিনের  বৈশাখী মেলাসহ নানা আয়োজন।

এর আগে মঙ্গলবার বিশাল মঙ্গল শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করেন  জেলা প্রশাসক ডা. শামীম রহমান,  জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মোহাম্মদ, শহিদুল্লাহ কাওছার,  জেলা বিএনপির সদস্য সচিব  মোঃ রাইসুল আলম , বাংলাদেশ জাতীয় পার্টির সম্পাদক মোতাছিন বিল্লাহসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, বাংলার হাজার বছর ঐতিহ্য ধরে রাখতে তারা কলেজ মাঠে দিন ব্যাপী নানা অ্নুষ্ঠান উদযাপন করেন। অপরদিকে ড্রিম ল্যান্ড শিশু পার্কে  ভোলা থিয়েটারের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেয় শতাধিক শিশু শিল্পী ও জেলার সেরা শিল্পীরা। অনুষ্ঠানে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।