অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৯ই আগস্ট ২০২৬ | ২৫শে শ্রাবণ ১৪৩৩

বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০২৬ সকাল ১০:০০

remove_red_eye

২০৪

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। ব্যতিক্রমী এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাচিয়া ইউনিয়নের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গত ৪-৫ বছরে তিনি ধীরে ধীরে সর্বস্ব হারিয়ে ফেলেন।
ইউসুফ জানান, বন্ধুদের মাধ্যমে প্রথমে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হন তিনি। শুরুতে কিছু লাভ হলেও পরবর্তীতে বড় অঙ্কের টাকা হারাতে থাকেন। একপর্যায়ে তিনি নিজের দুটি বাড়ি বিক্রি করেও জুয়ার টাকা জোগান দেন।
 
বর্তমানে তিনি সম্পূর্ণ নিঃস্ব।
তিনি বলেন, “সবকিছু হারিয়ে আজ দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি—আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমি চাই না, আমার মতো আর কেউ এ পথে গিয়ে সর্বস্বান্ত হোক।” প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন জুয়ায় আসক্ত হয়ে ইউসুফ হতাশায় ভুগছিলেন।
তার এমন সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে, যা তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে ফেলছে।
সচেতন মহল বলছে, অনলাইন জুয়ার কারণে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য হুমকি হতে পারে। তারা দ্রুত এসব জুয়া অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইউসুফ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুয়াড়িদের শাস্তি না দিয়ে যারা এসব অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং বাংলাদেশে অনলাইন জুয়া সম্পূর্ণভাবে বন্ধ করা প্রয়োজন।

ভোলা জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ভোলা জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ

ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ

বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ

দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলে আটক

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলে আটক

তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব: ডা. জুবাইদা

চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব: ডা. জুবাইদা

আরও...