বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২৬ সকাল ১০:১৯
২৩৩
বাংলার কণ্ঠ প্রতিদেক : বাংলাশে জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন,জুলাই সনদকে নিয়ে বিরোধীদল এমনভাবে উপস্থাপন করছে সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে মুখমুখি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা জুলাই সনদকেমমানি। আমরা জুলাই এর প্রত্যাকটা দফাকে সম্মানকরি।জুলাই সনদের স্পীডটা আমরা সবাই ধারন করবো। একই সাথে আমরা সংবিধানকে সম্মান করবো বলে জানান।
রোববার (১২ এপ্রিল ২০২৬) বাদ আসর ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ ‘শান্ত নীড়’-এ ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন,জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী আন্তরিক। এই জুলাই সনদ নিয়ে বিরোধী দল শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা কিংবা প্রতারনার অভিযোগ করা, সরকারি দলকে "প্রতারনা" করার কথা বলা এটা কঠিন শব্দ। এখান থেকে বিরোধী দলকে সরে আশা উচিত।
পরে তিনি সাংবাদিক ভোলার সম্পর্কে বেশ কিছু সুখবর দেন।
এসময় তিনি বলেন,ভোলা-বরিশাল সেতু অনুমতিত হয়েছে। সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে। খুব শীঘ্রই একনেকের মিটিং এটার সিদ্ধান্ত হবে। ব্রীজ হলে ভোলাতে অনেক বিনিয়োগ কারীরা আসবে। ভোলার সম্পত্তির দাম বাড়বে। জমির দাম বাড়বে। অনেক প্রতিষ্ঠান হবে। আমি যখন সংসদে কথা বলছি তখন কোন রড,সিমেন্টর জন্য দাবি করিনি। এই ব্রীজ আমাদের মৌলিক অধিকার। আমরা ভৌগোলিক কারাগারে বন্ধি। তাই এটা অচিরেই বাস্তবায়ন হবে।
এছাড়াও ভোলা মেডিক্যাল কলেজ সরকার অনুমোদন দিয়েছে। সিটি অবশ্যই ভোলা সদরে নির্মান করা হবে। এমন একটি জায়গায় নির্মিত হবে যেখানে সবার এর সুফল ভোগ করতে পারেন। আপাতত ৪২ দিনে ভোলার জন্য দুটি অর্জন নিশ্চিত করার কথা জানান।
নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্ট (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ,
নাজিউর রহমান এর ছোট ছেলে ব্যারিষ্টার ওয়াশিকুর রহমান অঞ্জন,জেলা প্রশাসক ডা. শামীম আহম্মেদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম নাজিউর রহমান মঞ্জুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভোলার উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মরহুমের বড় ছেলে আন্দালিব রহমান পার্থ বলেন, তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জু ভোলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি সবার কাছে তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবছরই তাঁর স্মরণে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে।
ভোলার কৃতি সন্তান মরহুম নাজিউর রহমান মঞ্জু ১৯৪৮ সালে ৩০শে জুন ভোলা ঐতিহ্যবাহী বালিয়া মিয়া বাড়ীতে মিয়া পরিবারে জন্ম গ্রহন করেন এবং ২০০৮ সালের ৬ই এপ্রিল তিনি লিভারে সমস্যা জনিত কারনে মাত্র ৬০ বছর বয়সে ঢাকা ইউনাইটেড হাসপাতালে মারা যান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত