লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৫
৬৮২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধ‚র ওপর অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পেশকার হাটের বিশ্বাসের পাড় এলাকার মাওলানা আঃ মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পেশকার হাট বিশ্বাসের পাড় এলাকার মাওলানা আঃ মান্নানের ছেলে মোঃ হেলাল উদ্দিনের সাথে ২০০৬ সালে একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আঃ রশিদের মেয়া জুবাইদা বেগমকে সামাজিকভাবে বিবাহ দেয়া হয়। বিয়ের সময় কন্যার সুখের কথা চিন্তা করে বরপক্ষের দাবী অনুযায়ী নগদ দেড়লক্ষ টাকা ও এক লক্ষ টাকার স্বর্ণালংকারসহ মালামাল দেয়া হয়। বিয়ের পর ২ বছর ভালোই কেটেছে তাদের দাম্পত্য জীবন।জুবাইদার কোল জুড়ে আসে মোঃ রাওহা নামের এক ছেলে সন্তান। তার বয়স এখন (১২) বছর। ছেলের বয়স বছর খানেক যেতে না যেতেই জুবাইদাকে যৌতুকের নির্যাতনের শিকার হতে হয় যৌতুক লোভী স্বামীর হাতে। ছোট্ট শিশু রাওহার মুখের দিকে চেয়ে বাবার বাড়ি থেকে তখন আরো ১ লক্ষ টাকা এনে ব্যবসা করার জন্য স্বামী হেলালের হাতে দেয়। এরপরও থেমে নেই যৌতুক লোভী পরিবারটি।আবারও টাকার জন্য চাপ দেয়। এতে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, গত ১৬ সেপ্টেম্বর সকালের দিকে তাদের প‚র্বপরিকল্পনা অনুযায়ী স্বামী হেলাল, শ্বশুর মাওঃ আঃ মান্নান ও ননদের স্বামী রফিক এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় গৃহবধ‚ জুবাইদা মাটিতে লুটিয়ে পড়লে স্বামী হেলাল ও ননদের স্বামী রফিক তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার পরিকল্পনা করে। এসময় ছেলে রাওহা বাঁধা দিলে তাকেও মেরে ফেলা চেষ্টা করে। ওই সময় ছেলেটির হাতও কেটে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দেখে ফেললে প্রাণে বেঁচে যায় গৃহবধ‚। পরে গৃহবধ‚র জুবাইদার পরিবারের লোকজন খবর শুনে তাদেরকে উদ্বার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করে। শ্বশুর বাড়ির এমন অমানুষিক নির্যাতনের শিকার গৃহবধ‚ ও তার পিতৃ পরিবার এই ঘটনার ন্যায় বিচার দাবী করছেন।।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত