অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

দেশে প্রথমবার শুরু হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৫

remove_red_eye

২৩৫

দেশে প্রথমবারের মতো ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩–১৫ এপ্রিল। রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই এক্সপো দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।

এতে ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ এর আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে থেকে এসব তথ্য জানানো হয়।

ব্রডব্যান্ড এক্সপোর এবারের প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভুঞাঁ, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম-সহ সকল স্পন্সর প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী প্রমুখ।

আরও জানানো হয়, ১৫ এপ্রিল ব্রডব্যান্ড এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভাইস-চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

‘ব্রডব্যান্ড এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিক্স, আইওটিসহ প্রায় ২৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করবেন। এক্সপেরিয়েন্স জোনে সেসব দেখতে পারবেন প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা। এছাড়াও এক্সপোতে তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্যসমূহের প্রদর্শন করবে’।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে। ব্রডব্যান্ড এক্সপো-২০২৬ -এর প্লাটিনাম স্পন্সর ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশনস লিমিটেড। ডায়মন্ড স্পন্সর আম্মার আইটি লিমিটেড, সি-ডাটা, ওএফএস ক্যাবলস এবং রেস অনলাইন লিমিটেড। গোল্ড স্পন্সর কেএস নেটওয়ার্ক লিমিটেড, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম লিমিটেড, প্লেক্সাস ক্লাউড লিমিটেড, একসেল টেকনোলজিস লিমিটেড, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশনস লিমিটেড, এআরএ টেকনোলজিস লিমিটেড, জিএএমএমএ ইনোভেশন লিমিটেড, মায়েস্ত্রো টেকনোলজিস লিমিটেড, ইন্টারক্লাউড লিমিটেড, সাউথ বাংলা লিমিটেড, এক্সাবাইট লিমিটেড এবং জিনিউ বাংলাদেশ লিমিটেড।

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

আরও...