বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৩
২৩৫
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করেছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার (৮ এপ্রিল) মালে’র জেন মালদ্বীপ মালে বাই শাংরি-লা হোটেলে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল।
এছাড়া, স্বাস্থ্য মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, প্রেসিডেন্টস অফিসের ফরেন রিলেশনস মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, মালদ্বীপ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ এবং মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশ ও মালদ্বীপের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
স্বাগত বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্ভব হয়েছিল।
হাইকমিশনার তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ ভিশনের আলোকে ন্যায়বিচার, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।
তিনি বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার বিষয়টি উল্লেখ করেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে হাইকমিশনার বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার গভীর ও ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরেন, যা পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী সংযোগের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতার সন্তোষজনক অগ্রগতির কথা উল্লেখ করে এ সম্পর্ক আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু এবং পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রশংসা করেন এবং এটিকে দ্বিপক্ষীয় সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খালিল তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মালদ্বীপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক এবং রাষ্ট্রপতি মুইজ্জুর বাংলাদেশ সফর নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, অর্থনৈতিক অগ্রগতি ও পর্যটন সম্ভাবনা তুলে ধরে বিভিন্ন ভিডিও উপস্থাপন করা হয়। কেক কাটা, ফটোসেশন এবং র্যাফেল ড্র অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
সংবর্ধনা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত