অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ইন্সুরেন্সের নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৯

remove_red_eye

৭৮৩

চরফ্যাশন  প্রতিনিধি : চরফ্যাসনে বীমা বা লাইফ ইন্সুরেন্স ও স্থানীয় সমিতির নামে প্রতারণা করে লাখ,লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সহজ সরল নারী পুরুষকে পদ্মা যমুনা লাইফ ইন্সুরেন্স ও বাংলাদেশ আঞ্চলিক সঞ্চয় একতা সংগঠনের (সমিতি) নামে হাজারিগঞ্জ ইউনিয়ন সংলগ্ন মাদ্রাজ ইউনিয়নের মেয়াজানপুর ৯নং ওয়ার্ডের পাটওয়ারি বাড়ির শিরাজ পাটওয়ারির ছেলে ফারুক কর্তৃক লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন ভুক্তভোগী একাধিক অসহায় পরিবার।
জানা যায়, প্রতারক ফারুক ৩বছর পূর্বে ইন্সুরেন্স  কোম্পানীতে চাকুরির সুবাধে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচিতি লাভ করে। এর ধারাবাহিকতায় মাদ্রাজ,হাজারিগঞ্জ,শশিভূষণ, দক্ষিণ আইচাসহ গ্রামের বিভিন্ন সরল লোকজনকে লাভজনক ডিপিএসের লোভনীয় অফার দেখিয়ে নাম সর্বস্ব ভূয়া ইন্সুরেন্স ও সংগঠন বা সমিতি'র নামে দারিদ্র শ্রেণীর অর্জিত লাখ লাখ টাকা আত্মসাত করে। ভুক্তভোগীরা অভিযোগ করে আরও বলেন, প্রতারক চক্রের মূল হোতা ফারুক লাইফ ইন্সুরেন্সের নামে সঞ্চয় পাশ বই ও সঞ্চয় ঋণ পাশ বইয়ে হিসাব উল্লেখ করে সাইন দিয়ে গ্রাহকদের কাছ থেকে ৫/১০ বছরের মেয়াদে ৫শ থেকে ১হাজার টাকা মাসিক কিস্তি আদায় করে। প্রতারক ফারুকের প্রতারণার শিকার সবুজ,আব্দুল্লাহ, মিজান,শরীফ,রহিমা,ফয়জুল্লাহ,হারুন,শেফালীসহ শতাধিক গ্রাহক চরফ্যাশন চাউল পট্টি রোডে তাদের কোনো অফিস ও ঠিকানা না পেয়ে হতাশাগ্রস্ত গ্রাহকরা ফারুকের কাছে টাকা চাইতে গেলে গ্রাহকদের বিভিন্ন হুমকি ধামকি ও ভয়ভিতী দেখিয়ে টাকার বিষয় অস্বীকার করে। নিরুপায় হয়ে গ্রাহকরা সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন এবং প্রশাসনের কাছে প্রতারক ফারুকের বিচার দাবি করেন। এবিষয়ে অভিযুক্ত ফারুক মুঠোফোনে জানান, তারা ডিপিএস করেছে তাদের ঋণ দেয়া হবে এবং ওই ডিপিএসের মেয়াদত্তীর্ণ না হলে তাদের টাকা দেয়া যাবেনা।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...