অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলি ম্যাগাজিনে সুসাহিত্যক মেজর হাফিজ সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৬

remove_red_eye

২৩৫

সাংবাদিক আযাদ আলাউদ্দিনকে সংবর্ধনা 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “পাঠক যারা লেখক তারা” এ শ্লোগানের ধারক বাহক বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলিতে সুসাহিত্যিক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সংখ্যা নিয়ে জমজমাট আড্ডা এবং ম্যাগাজিনটির দক্ষ সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দিন কে প্রাণঢালা সংবর্ধনা প্রদান করেছে লালমোহনের সাংবাদিক সমাজ ।
লালমোহন প্রেসক্লাবে, পবিত্র ঈদুল ফেতরের দ্বিতীয় দিন ২২ মার্চ ২০২৬ সন্ধ্যায় মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক ও ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি কবি রিপন শান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ আড্ডা ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে আড্ডার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ বাণী সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুক্তবুলি সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আযাদ আলাউদ্দিন।
আড্ডায় মুল্যবান বক্তব্য রাখেন- লালমোহন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মুক্তবুলির লেখক মাহবুব আলম, দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাওলানা মু. আজিম উদ্দিন খান, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও লালমোহন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক শাহীন আলম মাকসুদ, লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের বরিশাল এর লালমোহন প্রতিনিধি মিজান হাওলাদার, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি মোঃ শাহীন কুতুব, ভোলাট্রিবিউন এর প্রকাশক ও লালমোহন মিডিয়া ক্লাবের সদস্য এম ইউ মাহিম, দৈনিক বাংলার কণ্ঠের লালমোহন প্রতিনিধি মোঃ আকবর জুয়েল, দৈনিক খবর সংযোগ এর লালমোহন প্রতিনিধি মুশফিক হাওলাদার, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক নেতা আমজাদ খান জুলহাস প্রমুখ । 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ মাকসুদ উল্লাহ, লালমোহন মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল, অর্থ ও দপ্তর সম্পাদক এমরান হাসান আলীম, সদস্য মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, সদস্য ও দৈনিক মাতৃজগতের ভোলা জেলা বিশেষ প্রতিবেদক মোঃ জিয়াউদ্দিন প্রমুখ । 
কথামালা, প্রাণবন্ত আড্ডা ও আন্তরিক আপ্যায়নের মধ্যে দিয়ে শেষ হয়  মুক্তবুলি ম্যাগাজিন কেন্দ্রিক ঈদ আড্ডা ২০২৬ ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...