বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১২
৮৮১
বাংলার কণ্ঠ ডেস্ক: বিশেষ চাহিদাসম্পন্ন এক কিশোরীর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ইচ্ছা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী রায়া নামে ওই কিশোরীর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপের মাধ্যমে রায়ার সঙ্গে কথা বলেন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েও প্রধানমন্ত্রীর কথা বলার বিষয়টি জানিয়েছেন। পোস্টে অপু উকিল ওই কিশোরীর সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কলের দুটি স্থিরচিত্রও প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে অপু উকিল লিখেছেন, ‘নিজের জীবনকে জনগণের জন্য উৎসর্গ করে দিয়ে যিনি প্রতিটি মুহূর্ত এদেশের মানুষের স্বপ্ন সত্যি করতে চান, ইচ্ছা পূরণ করতে চান। তিনি জাতির জনকের কন্যা মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’
অপু উকিল আরও লিখেছেন, ‘এক কিশোরী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। মানবিক প্রধানমন্ত্রী সে কথা জানতে পেরে পরম স্নেহে কিশোরীটির সঙ্গে ভিডিও কল করে শত ব্যস্ততার মধ্যেও কথা বলেছেন।’
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, বিশেষ চাহিদা সম্পন্ন ওই কিশোরী প্রাধানমন্ত্রীর সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বার্তা দিলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এর প্রেক্ষিতে তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে রায়া নামে ওই কিশোরীর সঙ্গে কথা বলেন।
পরে রায়ার শিক্ষিকা হাসিনা হাফিজ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত