অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলা-বরিশাল সেতু ভোলাবাসীর প্রাণের দাবি: সংসদে আন্দালিব রহমান পার্থ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৬ সকাল ১১:০৯

remove_red_eye

১৭৬

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলা-বরিশাল সেতু নির্মাণকে ভোলাবাসীর দীর্ঘদিনের “প্রাণের দাবি” হিসেবে উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি নিয়ে জোরালো আলোচনা অনুষ্ঠিত হয়। 
 
স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের এই দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তিনি আরও বলেন, সংসদের আলোচনায় এ ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় উঠে আসা ইতিবাচক। 
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, দ্বীপ জেলা ভোলার সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, ভোলা এখনো সরাসরি সড়ক যোগাযোগ থেকে বঞ্চিত থাকায় জনগণ নানা ভোগান্তির শিকার হচ্ছে।
তিনি বলেন, “সেতুটি শুধু একটি অবকাঠামো নয়, এটি ভোলার মানুষের বেঁচে থাকা, অর্থনীতি ও উন্নয়নের প্রশ্ন।” দীর্ঘদিন ধরে মানুষ এ সেতুর জন্য অপেক্ষা করছে উল্লেখ করে তিনি এটিকে ভোলাবাসীর “প্রাণের দাবি” হিসেবে তুলে ধরেন।
পার্থ জানান, ভোলা-বরিশাল সেতু প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ২০২৪ সালের মধ্যেই সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকার এ প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে বলেও তিনি জানান।
সংসদের আলোচনায় উঠে আসে, সেতুটি নির্মিত হলে ভোলা ও বরিশালের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...