অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৩

remove_red_eye

২৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ইলিশা ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং স্বাস্থ্যবিষয়ক বার্তা প্রচার।
 
ইউরোপীয় ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জনগণের সচেতনতা বাড়ানো অপরিহার্য। বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীর জ্ঞান বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এতে সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য, পিভিসি সদস্য, কারিগরি কর্মকর্তা ও সহকারী কারিগরি কর্মকর্তারা অংশ নেন। কর্মসূচি সহযোগিতা করেন সংশ্লিষ্ট সিএনএসপিরা।
এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে এবং টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ইতিবাচক প্রভাব ফেলবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...